বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আওয়ামী লীগের দুঃশাসনের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে : রিজভী। কালের খবর

আওয়ামী লীগের দুঃশাসনের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে : রিজভী। কালের খবর

এম আই ফারুক, কালের খবর  : অরাজনৈতিক কিশোর-কিশোরী ছাত্র-ছাত্রীদের ন্যায্য আন্দোলনকে দমানোর জন্যই পুলিশ রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা আতঙ্কের জনপদে পরিণত করেছে। সরকার এখন প্রতিশোধের খেলায় মেতে উঠেছে।

কিন্তু এই জাগরণ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলেন তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের প্রতারণা আড়াল করতে সাধারণ শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ণের পর এখন চলছে র‌্যাব-পুলিশ দিয়ে ক্র্যাক-ডাউন। নিরপরাধ শিক্ষার্থীদের আটক করার পর কোমরে দড়ি বেঁধে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আন্দোলনে অংশগ্রহণকারী স্কুল-কলেজ পড়ুয়াদের অভিভাবকরা অজানা আতঙ্কে উৎকন্ঠিত হয়ে দিশেহারা হয়ে পড়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়া, উন্নয়ন সহযোগী দেশ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রলীগের এই সশস্ত্র হামলাকে সহিংস হামলা হিসেবে আখ্যায়িত করেছে বলেও মন্তব্য করেন রিজভী।

রিজভী বলেন, শিশু-কিশোরদের আন্দোলনে ভয় পেয়েছে সরকার। এই আন্দোলন প্রচলিত আন্দোলন নয়, এটি ভিন্ন ধারার প্রতিবাদের এক অনন্য স্বতন্ত্র রূপ। শিশুদের জাগরণের ঢেউ লেগেছে শহর থেকে গ্রামে আনাচে-কানাচে।

এই জাগরণ দুঃশাসনের বিরুদ্ধে। যতই যড়যন্ত্র ও তৎপরতার কথা বলুক না কেন আওয়ামী লীগের দুঃশাসনের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে। এসময় তিনি শিশু-কিশোর শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করার আহ্বান জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com