বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কালের খবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কালের খবর

এম আই ফারুক, কালের খবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নীতির অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের এই বৈঠকে সংসদীয় কর্মকান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এর আগে শেখ হাসিনা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন এবং রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছুলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com