শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
ছাত্রলীগ যুবলীগের নৃশংস হামলার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে উত্তাল শিক্ষার্থীদের মশাল মিছিল। কালের খবর

ছাত্রলীগ যুবলীগের নৃশংস হামলার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে উত্তাল শিক্ষার্থীদের মশাল মিছিল। কালের খবর

কালের খবর রিপোর্ট : রাজধানীর ঢাকার জিগাতলায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নৃশংস হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে উত্তাল শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে। আজ রবিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংগ্রহনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ্য স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে যার কারণে অনুষদ গুলোতে শিক্ষা কার্যক্রম স্থগিত ছিল। তবে খোজঁ নিয়ে দেখা গেছে কিছু কিছু বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম অব্যাহত ছিল।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের এ শান্তিপূর্ণ্য আন্দোলন চলবে, কেউ বাধা দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। সরকার একনায়কতান্ত্রিক শাসন চালু করেছে। দেশে আজ আইন-আদালত ভূলুণ্ঠিত হয়ে পড়েছে। ন্যায্য দাবিতে রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মির্মম হামলা চালাচ্ছে। এভাবে একটি সভ্য দেশ চলতে পারে না। আমরা অতিদ্রুত্ব হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আহমেদ জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, সাধারণ সম্পাদক মো. দিদারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com