বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এ ৬৯৭তম ওরস আজ থেকে শুরু হচ্ছে। কালের খবর

সিলেটে হজরত শাহজালাল (রহ.) এ ৬৯৭তম ওরস আজ থেকে শুরু হচ্ছে। কালের খবর

সিলেট প্রতিনিধি, কালের খবর : সিলেটে হজরত শাহজালালের (রহ.) ৬৯৭তম ওরস আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। দুই দিনের ওরস উপলক্ষে দরগা শরিফ প্রাঙ্গণ সেজেছে উৎসবের সাজে।

ভক্তদের কাছে দরগা শরিফকে আকর্ষণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মাজার কর্তৃপক্ষ। শান্তিপূর্ণভাবে ওরস শেষ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

প্রতি বছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হজরত শাহজালালের (রহ.) ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। এ ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে ওরস। গতকাল বুধবার রাত থেকে শুরু হয়েছে ওরসের পশু জবাই। আজ বৃহস্পতিবার সকাল থেকে মূল ওরস শুরু হবে। হজরত শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষের প্রতিনিধি জুন্নুন মাহমুদ খান জানান, আজ সকাল ৯টার পর মাজারে গিলাফ ছড়ানো হবে। দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আগামীকাল শুক্রবার সকালে শিরনি বিতরণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com