বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
“দৈনিক কালের খবরে” সংবাদ প্রকাশ হওয়ায় রাজশাহী জেলা ডিবি পুলিশের এস আই উৎপল ক্লোজড। কালের খবর

“দৈনিক কালের খবরে” সংবাদ প্রকাশ হওয়ায় রাজশাহী জেলা ডিবি পুলিশের এস আই উৎপল ক্লোজড। কালের খবর

উত্তরাঞ্চল / রাজশাহী  প্রতিনিধি, কালের খবর :: ‘রাজশাহীর তিন উপজেলায় মাদকের রমরমা ব্যবসা, নিরব পুলিশ’ সংবাদটি প্রকাশের পরে এক এস আইকে জেলা ডিবি পুলিশ থেকে ক্লোজড করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী থেকে প্রকাশিত পদ্মাটাইম ২৪ ডটকম নিউজ পোর্টাল ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের খবরে  চারঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সখ্যতার বিষয়টি উঠে আসে। সংবাদ প্রকাশের পরে চারঘাট থানার ওসি ধারণা করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।

ওসি জানান, চারঘাট থানা থেকে বেশ কিছু দিন আগে এস আই উৎপলকে ক্লোজড করা হয়। কিছু দিন পরে উৎপল সরকার জেলা ডিবিতে যোগদান করেন।

তিনি আরো বলেন, আমার ধারণা জেলা  ডিবির এস আই উৎপল সাংবাদিককে দিয়ে আমার বিরুদ্ধে এমন সংবাদ প্রচার করিয়েছেন। এমন ভুল ধারণার সংবাদ প্রকাশের পরে জেলা পুলিশ সুপার রাজশাহী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাকে জানালে বুধবার রাতেই জেলা ডিবি থেকে এস আই উৎপলকে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে জেলা পুলিশ সুপার কার্যালয়ের একটি সূত্র থেকে।

এ ঘটনা জেলা ডিবির এস আই উৎপল মুঠোফোনে বলেন, চারঘাট থানার ওসির বিরুদ্ধে রাজশাহী থেকে প্রকাশিত পদ্মাটাইম নিউজ পোটাল ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক কালের খবরে   সংবাদ প্রকাশ হয়। বিষয়টি আমি জানতাম না। চারঘাট থানার ওসি নজরুল স্যার ধারণা করেন আমি অর্থের বিনিময় এ সংবাদটি করিয়েছি।

তিনি বলেন, চারঘাট থানার ওসি নজরুল স্যারের অধিনে বেশ কিছুদিন কাজ করেছি। তিনি আমার স্যার ও শ্রদ্ধা ভাজন ব্যক্তি। তিনি কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন জানা নেই। হটাৎ রাতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক খালেদুর রহমান স্যার ফোন করে জানান আমাকে এডিসনাল এসপি স্যার ডেকেছে। দ্রুত স্যারের সাথে দেখা করতে গিয়ে প্রথম জানতে পারি চারঘাট থানার ওসি স্যারের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ হয়। ওসি স্যারের বিরুদ্ধে সংবাদটি আমি না কি করিয়েছি। এমন অভিযোগ তুলে আমাকে জেলা ডিবি থেকে ক্লোজড করা হয়। নজরুল স্যার আমার বিরদ্ধে এমন একটি মিথ্যা অভিযোগ করায় আমি হতাস।

তিনি আরো বলেন, সংবাদ প্রকাশে ওসি স্যারের এমন মিথ্যা অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা  পেলে আমাকে যে শাস্তি দেবে মেনে নেব। কিন্তুু বিনা কারণে ভুল বুঝে আমাকে ক্লোজড করা হয়েছে বলে হতবাগ হয়ে গেছি। আশা করি জেলা পুলিশ সুপার বিষয়টি সঠিক তদন্ত করবেন। আমার বিরুদ্ধে ওসি স্যারের এমন অভিযোগ একদম মিথ্যা, ভিত্তিহীন ও প্রতিহিংশামূলক। ওসি স্যার আমাকে ভুল বুঝেছেন বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com