শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
ধামরাইয়ে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। কালের খবর

ধামরাইয়ে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। কালের খবর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, কালের খবর   :
ঢাকার ধামরাইয়ে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। জানা গেছে, ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাসনা এলাকায় স্থানীয় সাবেক মেম্বার মোস্তফা ৪০ বিঘা ফসলি জমি নষ্ট করে একটি ইটভাটা নির্মাণ করছেন। এই ইটভাটার কারণে ওই এলাকার আশপাশের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা ব্যাংক থেকে লোন নিয়ে জমিতে ফসল করায় তারা লোকসানের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ইটভাটায় আবাদি জমির উপরিভাগ থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। এ কারণে দিন দিন কৃষিজমির উপরিভাগ হারাচ্ছে উর্বরতা, উৎপাদনেও হ্রাস পাচ্ছে। এ ছাড়া ওই ইটভাটায় কোনো পরিবেশের ছাড়পত্র নেই। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকলেও তারা নির্মাণকাজ করেছেন। এ বিষয়ে মালিক পক্ষের ম্যানেজার বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই তিনি পরিবেশের ছাড়পত্র ছাড়াই ইটভাটার নির্মাণকাজ শুরু করেছেন। তা ছাড়া টাকা হলে কত পরিবেশ ছাড়পত্র পাওয়া যায় বলে তিনি দাবি করেন। এদিকে উপজেলার নালাই এলাকায় গাঙ্গুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দীন ফসলি জমির মধ্যে অবৈধভাবে একটি ইটভাটা নির্মাণ করে চলছে প্রশাসনকে ম্যানেজ করে। উল্লেখ্য, গত সোমবার এলাকাবাসী ইটভাটা বন্ধের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন করে ইউএনও স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। : :

        দৈনিক কালের খবর  নিয়মিত পড়ুন । 

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com