বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ছাত্র-ছাত্রীদের ওপর যে জুলুম-নির্যাতন চলছে, তা মেনে নেওয়া যায় না। কালের খবর

ছাত্র-ছাত্রীদের ওপর যে জুলুম-নির্যাতন চলছে, তা মেনে নেওয়া যায় না। কালের খবর

কালের খবর রির্পোট : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেঠর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ছাত্র-ছাত্রীদের ওপর যে জুলুম-নির্যাতন চলছে, তা মেনে নেওয়া যায় না। শুধু ছাত্র নয়, হামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে অভিভাবকদেরও।

বুধবার ঢাকার বনানীতে তার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত কয়েক দিনে কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগ।

এরশাদ আরো বলেন, ‘মত প্রকাশের অধিকার সবারই আছে, দাবি আদায়ের জন্য কথা বলার অধিকার সবারই আছে। কোনো নাগরিক অধিকারের দাবি তুলতে পারবে না, এটা হতে পারে না। ‘

এ সময় তিনি এমপিওভুক্তির দাবিতে অনশনরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘শিক্ষকরা আজ রাস্তায় শুয়ে আমরণ অনশন করেছ। তাদের সাথে কেউ কথা বলার প্রয়োজন বোধ করছে না, অথচ শিক্ষকরাই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ‘
জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ এখন রাজনীতিকদের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ‘আমরা ক্ষমতায় গিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনব। ‘

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ জানান, জাতীয় পার্টির তিনশ আসনে ভোটের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে এক ধরনের প্রস্তুতি, আর না এলে অন্য কৌশলে নির্বাচন করবে জাতীয় পার্টি। ‘
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, খালেদ আকতার, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তাফিজুর রহমান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com