শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নবীনগরের কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক আনিস আহমেদ আর নেই। কালের খবর

নবীনগরের কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক আনিস আহমেদ আর নেই। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের কৃতি সন্তান,আন্তর্জাতিক ও নির্ভরযোগ্য সংবাদ সংস্থা “রয়টার্স” এর সাবেক বাংলাদেশ প্রধান দৈনিক অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ অপু (৬৫)সোমবার(০২/০৭) ভোরে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান (ইন্নালিল্লাহি………রাজেউন)।

মৃত্যুকালে তিনি ১ ছেলে,১ মেয়ে,স্ত্রী,সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আনিস আহমেদ পেশাগত জীবনের শুরু করেন বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) এর মাধ্যমে, এরপর রয়টার্স এর বাংলাদেশের ব্যুরো চীফ হিসেবে দীর্ঘদিন কাজ করেন। মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত বাংলাদেশ অভজারভার পত্রিকায় ব্যবস্হাপনা সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি একজন বিশিষ্ট কলাম লেখক ও বুদ্ধিজীবী ছিলেন। পেশাগত দ্বায়িত্ব ছাড়াও তিনি নিজ এলাকায় অনেক সামাজিক ও উন্নয়ন মুলক কাজে জড়িত ছিলেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল, জাতীয় সাংবাদিক পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি – এম আই ফারুক  আহমেদ , নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোমবার (০২/০৭) বাদ আছর উপজেলার শাহবাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হবে। জানাজায়, এলাকায় স্থানীয় সাংবাদিক,রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

        দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com