বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাড্ডায় প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা । কালের খবর

বাড্ডায় প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা । কালের খবর

সালমান জায়েদ,  কালের খবর  : রাজধানীর উত্তর বাড্ডায় বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে উত্তর বাড্ডার আলীর মোড়ে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে আরো এক ফল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম কালের  খবরকে  বলেন, ফরহান আলী জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখনই গুলির ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কতজন এসে গুলি করেছে বা কীভাবে তারা এসেছিল তা জানাতে পারেননি নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি।
এদিকে প্রত্যক্ষদর্শীদের রিপন নামের একজন জানান,  আমি আর ফরহাদ ভাই একসাথে নামাজ পড়েছি। নামাজ শেষে তিনি আগে বের হয়েছেন। আমি ছিলাম মসজিদের দোতলায়। নেমে এসে দেখি উনাকে গুলি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফরহাদ আলীকে প্রথমে মাথায় ও পরে বুকে গুলি করা হয়। গুলির সঙ্গে সঙ্গে  তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
নিহত ফরহাদ আলীর হত্যার ঘটনায় বাড্ডা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরেই ঢাকা ১০ আসনের এমপি রহমত উল্লাহ সেখানে যান। বাড্ডা ইউনিয়নের এ নেতার পরিবারে স্ত্রী এক পুত্র সন্তান রয়েছে। তার নাম বাপ্পি।

     দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com