রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
জঙ্গী ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু – এম পি গাজী । কালের খবর

জঙ্গী ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু – এম পি গাজী । কালের খবর

ইমরান ভূইয়া শুভ, কালের খবর :
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, জঙ্গী ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জঙ্গী দমনের মতো কঠোর হস্তে মাদক ব্যবসায়ীদেরও দমন করে যাচ্ছেন।

দেশের অব্যাহত উন্নয়ন এবং মাদক ও জঙ্গীবাদমুক্ত দেশ চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকায় পূর্বগ্রাম বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, আজমত আলী ও জামান বেপারী, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান বাদল, সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোশারফ হোসেন ভুইয়া, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টি, আলতাফ হোসেন ও মেম্বার ওমর ফারুক ভুইয়া সহ অনেকে।

      দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com