রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
কাউন্সিলর একরাম হত্যার ঘটনায় যদি কেউ জড়িত থাকে যথোপযুক্ত বিচার করা হবে । কালের খবরর

কাউন্সিলর একরাম হত্যার ঘটনায় যদি কেউ জড়িত থাকে যথোপযুক্ত বিচার করা হবে । কালের খবরর

এম আই ফারুক আহমেদ, কালের খবর   : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে বলেছেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে।
কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআরটিসির মহিলা বাস সার্ভিস উদ্বোধনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক কারণে একটি দল মাদক বিরোধী অভিযানের বিরোধিতা করছে। তা ছাড়া এ অভিযানে দেশের মানুষ খুশি।

এ সময় সেতুমন্ত্রী ‘দোলন চাঁপা’ বাস সার্ভিস সম্পর্কে বলেন, বাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক ব্যবস্থা আছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

অনুষ্ঠানে র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান রব চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর সোহানা রব চৌধুরী, এস এস গ্রিল, ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান বক্তব্য রাখেন।

 দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com