বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে পুলিশ সুপার মিজানকে দুদকে তলব । কালের খবর

অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে পুলিশ সুপার মিজানকে দুদকে তলব । কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা  :

অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পুলিশ সুপার পদমর্যাদার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার পাঠানো চিঠিতে তাকে আগামী ৬ জুন সকাল সাড়ে ৯ টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে বলে পরিবর্তন ডটকমকে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। 
তার বিরুদ্ধে নকল সারের কারখানা পরিচালনা এবং নিজের বাড়ি নির্মাণে পুলিশের ৬০ জন সদস্যকে কাজে লাগানোর অভিযোগ রয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ অভিযোগগুলো অনুসন্ধান কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিটি মিজানুর রহমানের ঠিকানায় পাঠানোর পাশাপাশি তাকে দুদকে হাজির করার প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠিতে অনুরোধ করা হয়েছে।
দুদক সূত্র জানায়, সাভারের হেমায়েতপুরের আলীপুর ব্রিজ সংলগ্ন ৮৪ শতাংশ জমির উপর বাড়ি তৈরি ও ঢাকার মিরপুরের মাজার রোডের আলমাস টাওয়ারের পাশে আরো একটি বাড়ি নির্মাণে যোগালী ও শ্রমিক হিসেবে পুলিশের ৬০ জন সদস্যকে রাজমিস্ত্রির সহকারী বা যোগালীর কাজ করানোর অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। ২০১৬ সালে বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে উপ-পরিচালক এস এম মফিদুল ইসলামকে দায়িত্ব দেয় দুদক। এরপর অনুসন্ধানে মিজানের বিরুদ্ধে নকল সার কারখানা পরিচালনার অভিযোগ ওঠে। এটিও যুক্ত হয় অভিযোগ নথিতে।
এর আগে ২০১১ সালে এসপি মিজানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ অনুসন্ধান করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম। অনুসন্ধানে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি চাকরিতে থাকা অবস্থায় স্ত্রীর নামে ব্যবসা পরিচালনাসহ নানা অভিযোগে মামলা রুজুর সুপারিশ করলেও মামলা না করে অভিযোগটি নথিভুক্ত হয়ে যায়।

       দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com