বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আটক

অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি,  কালের খবর   : নড়াইল জেলার পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) মাদকের বিশেষ অভিযানের শীর্ষ তালিকাভুক্ত ঢ়সন্ত্রাসী এবং লোহাগড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানকে (৩২) আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই কেএম জাফর আলীর নেতৃত্বে একদল পুলিশ রাতে অভিযান চালিয়ে পৌর এলাকার সরকার পাড়া থেকে জিয়াউরকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক গভীর রাতে তাকে নিয়ে মঙ্গলহাটা গ্রামের নবনির্মিত পোষ্ট অফিসের পেছনে কলা বাগানের একটি গর্ত থেকে পলিথিনে মোড়ানো একটি শার্টার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই জাফর আলী বাদী হয়ে লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আটক জিয়াউরের নামে লোহাগড়া থানায় হত্যা, পুলিশের ওপর হামলা,একাধিক অস্ত্র মামলা, সংখ্যালঘু নির্যাতন, চাঁদাবাজিসহ অন্তত দশটি মামলার রেকর্ড থানায় রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল।

    দৈনিক কালের খবর  নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com