বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
শরীয়তপুরে দুই নারীর ঝগড়ায় বৃদ্ধ মজিদ নিহত । কালের খবর

শরীয়তপুরে দুই নারীর ঝগড়ায় বৃদ্ধ মজিদ নিহত । কালের খবর

শরীয়তপুর  প্রতিনিধি,  কালের  খবর  :  শরীয়তপুরের সখিপুরে ছাগল ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই নারীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে দুজনের ইট ছোড়াছুড়ি শুরু হয়। ঝগড়া থামাতে সেই সময় ইটের আঘাতে মজিদ রাঢ়ী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় রিপনা (৩০) নামের এক নারী শরীয়তপুরেরকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টায় সদর উপজেলার সখিপুর থানাধীন কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গা মৃধাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মজিদ রাঢ়ী দক্ষিণ মাথাভাঙ্গা মৃধাকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে দুদু মিয়া মৃধার স্ত্রী তাছলিমা ও আলমগীর মৃধার স্ত্রী রিপনার মধ্যে ছাগলে ক্ষেতের ফসল খাওয়া নিয়ে ঝগড়া বাধে। তাছলিমাকে লক্ষ্য করে রিপনা ইট ছোড়ে। এ সময় রিপনাও ইট ছোড়েন। এ সময় মজিদ রাঢ়ী ঝগড়া থামাতে এগিয়ে গেলে ইটের আঘাতে ঘটনাস্থলেই মজিদ রাঢ়ী নিহত হন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনাকে আটক করে। আর ফরহাদ মৃধার স্ত্রী সুমনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন  :

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com