বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
মাদক ব্যবসায়ীরা কোন দলের না, তারা দল ও জাতীর শত্রু : গাজী এমপি । কালের খবর

মাদক ব্যবসায়ীরা কোন দলের না, তারা দল ও জাতীর শত্রু : গাজী এমপি । কালের খবর

মো : মুকতার হোসেন সানি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ), কালের খবর  :  মাদক ব্যবসায়ীরা কোন দলের না, তারা দল ও জাতীর শত্রু। তারা যত প্রভাবশালীই হোক না কেন ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে এ দেশ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে হবে। মাদক নির্মূলে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান তিনি।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো গাবতলা এলাকায় ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী  এসব কথা বলেন।
ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, যুগ্নসম্পাদক কৃষ্ণ দয়াল দাস, ভোলাবো ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান আশকারী, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোশারফ হোসেন ভুইয়া, এডভোকেট তায়েবুর রহমান, যুবলীগ নেতা আজিম হোসেন খন্দকার, ভোলাবো ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ছালমা আক্তার ও সাধারন সম্পাদক সুলতানা আক্তারসহ অনেকে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com