শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
যুবলীগ নেতার হামলা-মামলার ভয়ে হবিগঞ্জের একটি হিন্দু গ্রামের মানুষ পালিয়ে বেড়াচ্ছে । কালের খবর

যুবলীগ নেতার হামলা-মামলার ভয়ে হবিগঞ্জের একটি হিন্দু গ্রামের মানুষ পালিয়ে বেড়াচ্ছে । কালের খবর

সালমান জায়েদ ,  কালের খবর  : হবিগঞ্জের সুনারু গ্রামের সাধারণ হিন্দু পরিবারগুলোকে হত্যা ও মামলার হুমকি দিয়ে যাচ্ছেন জেলার যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলে অভিযোগ করেছেন জেনোসাইড বাংলাদেশের সভাপতি সুসান্ত দাস গুপ্ত। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টারস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আমাদেরকে এলাকা ছাড়া করে আমাদের জমি দখল করাই তার এক মাত্র উদ্দেশ্য। সে আমাদের নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে, যাতে আমরা এলাকা ছেড়ে ইন্ডিয়া চলে যাই। আমরা যদি এই দেশ ছেড়ে চলে না যাই তাহলে আমাদের জোর করে মুসলমান করে দেওয়া হবে। আমরা যদি মুসলমান না হই তাহলে আমাদের আগুনে পুড়িয়ে মারা হবে তারা বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে যাচ্ছে। আমরা কয়েকবার থানায় গিয়ে মামলা করেতে চেয়েছি কিন্তু এই নেতা প্রভাবশালী হওয়ার কারণে থানায় মামলা নেয়নি।

তিনি বলেন, আমারা এখন আমাদের নিরাপত্তা চাই, আমার সবাই আওয়ামী লীগ এর কর্মী। যে আমাদের নানা ভাবে হুমকি দিযে যাচ্ছে তিনিও একজন এই সংগঠনের নেতা। এটা কিভাবে সম্ভব? আমারা চাই এর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের নিরাপত্তা সরকার থেকে যেন নিশ্চিত করা হয়।

… দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com