শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে রমজানকে সামনে রেখে কোটি টাকা চাঁদাবাজির প্রস্তুতি

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে রমজানকে সামনে রেখে কোটি টাকা চাঁদাবাজির প্রস্তুতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, কালের খবর : সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দু পাশের মানুষ চলাচলের পথে হরেক রকমের দোকান বসিয়ে কয়েক কোটি টাকা চাঁদাবাজির প্রস্তুতি। চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে ইতোমধ্যে আহত হয়েছেন কয়েকজন। মোটা অংকের মাশোয়ারায় নির্বাহী প্রকৌশলী মুখে কুলুখ এঁটে বসে আছেন। আশংকা রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে রাস্তার দু পাশে কয়েকটি সারিতে আসন্ন রমজানকে সামনে রেখে ২শ দোকান বসানো হয়েছে। প্রতিটি দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে। প্রভাবশালী রাঘববোয়ালরা তাদের দালাল ও চেলাদের দিয়ে তুলে নিচ্ছে চাঁদার টাকা। পুরো শিমরাইল মোড় নিয়ন্ত্রণ করছে কাউন্সিলর ফারুক, বাদল ও আমিনুল হক রাজু। মঙ্গলবার চাঁদাবাজিকে কেন্দ্র করে আলম নামের এক শ্রমিক নেতাকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে যায় চিহ্নিত সন্ত্রাসীরা। তিনি হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন। এভাবেই দিনের পর দিন সংর্ঘষ লেগেই রয়েছে। যার যার কাজ সে করেই চলেছে। অসাধুদের জয়গান চলতেই থাকবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের সূত্র বলছে, যারা শিমরাইল মোড়ে চাঁদাবাজি করে তারা প্রতি মাসেই নির্বাহী প্রকৌশলীর সাথে এসে দেখা করে যায়। আসন্ন রমজানকে সামনে রেখে নির্বাহী প্রকৌশলীর সাথে চাঁদাবাজদের ১০ লাখ টাকার একটা বনিবনা হয়ে গেছে। এ কার্যালয়টি এখন অন্ধ হয়ে গেছে।
জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, চাঁদাবাজির বিষয়ে আমাকে বলে লাভ নেই। পুলিশকে বলেন পুলিশ যদি কিছু করতে পারে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শরফুদ্দিন বলেন, যে যত বড় প্রভাবশালীই হোক না কেন কেউ আইনের উর্দ্ধে নয়। আলমের ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে চালান করা হয়েছে। মামলা হয়েছে। তবে সন্ত্রাসী লালন পালন করে চাঁদাবাজির বিষয়ে প্রভাবশালী কারা তাদের বিস্তারিত জানবো। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

…… দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com