বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক হত্যা: কুখ্যাত সন্ত্রাসী ছোটা রাজনের যাবজ্জীবন

সাংবাদিক হত্যা: কুখ্যাত সন্ত্রাসী ছোটা রাজনের যাবজ্জীবন

 

কালের খবর  :

ভারতে এক সিনিয়র সাংবাদিককে হত্যার দায়ে কুখ্যাত সন্ত্রাসী (গ্যাংস্টার) ছোটা রাজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই সাংবাদিকের নাম জ্যোতির্ময় দে।

বুধবার মুম্বাইয়ের এক আদালত এ রায় দেন। এ ছাড়া ওই সাংবাদিকে হত্যার দায়ে আরো আটজনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
জানা গেছে, ‘মিডডে ইভনিংগার’ নামের স্থানীয় একটি পত্রিকায় কাজ করতেন সাংবাদিক জ্যোতির্ময় দে। ২০ জন গ্যাংস্টারকে নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করছিলেন তিনি। এ কারণে ২০১১ সালের জুন মাসে দিনের বেলা প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যা করা হয়।

পুলিশ বলছে, ছোটা রাজনের প্রকৃত নাম রাজেন্দ্র এস নিখালজে। জ্যোতির্ময় দে-কে হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি। জ্যোতির্ময় তাঁর লেখা বইয়ে ছোটা রাজনকে একজন ছোট অপরাধী হিসেবে অভিহিত করেছিলেন বলে মনে করা হচ্ছে। এ জন্য জ্যোতির্ময়কে হত্যা করা হয়।

অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বেশ সুনাম ছিল জ্যোতির্ময় দের।
পুলিশ জানিয়েছে, মুম্বাইয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি বাজারে জ্যোতির্ময় দে-কে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। আদালতে দোষী সাব্যস্ত সতীশ কালিয়া সাংবাদিক জ্যোতির্ময়কে লক্ষ্য করে মোট পাঁচটি গুলি করেন।

………. দৈনিক কালের খবর  :

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com