বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পবিত্র লাইলাতুল বরাত আজ

পবিত্র লাইলাতুল বরাত আজ

কালের খবর ডেস্ক রিপোর্ট : পবিত্র লাইলাতুল বরাত আজ। সৌভাগ্যের রজনী। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য মহিমান্বিত এই রাত ইবাদত-বন্দেগির। পাপ-পঙ্কিলতা থেকে নিষ্কৃতি লাভের। এ রাতে মহান আল্লাহ্‌তায়ালা তার বান্দাদের প্রতি রহমত ও বরকত নাজিল করেন। এ কারণেই এ রাতকে লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী বলা হয়।
পবিত্র এ রজনী উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। পবিত্র শবেবরাত উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ, প্রবন্ধ, সম্পাদকীয় প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো শবেবরাতের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। শবেবরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগি ও কোরআন তিলাওয়াত করে কাটিয়ে থাকেন। এছাড়া দোয়া, মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হবে ধর্মীয় আলোচনার।

শবেবরাত ফার্সি শব্দ। ‘শব’ অর্থ রাত আর ‘বরাত’ অর্থ ভাগ্য। শবেবরাত অর্থ ভাগ্যরজনী। প্রতি বছরের মতো এবারও শবেবরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান রাতভর ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকবেন। ইসলামিক ফাউন্ডেশন এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এদিকে শবেবরাতের রাতে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি’র কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে। পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শবেবরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

………দৈনিক কালের খবর

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com