বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বগুড়ায় স্কুলের প্রধান শিক্ষককে হত্যা, আটক ২

বগুড়ায় স্কুলের প্রধান শিক্ষককে হত্যা, আটক ২

 

কালের খবর প্রতিবেদন :

বগুড়ার আদমদীঘি উপজেলায় ডোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত ডোমরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম আব্দুর রশীদ (৫৬)।

তিনি ডোমরগ্রাম মধ্যপাড়ার মৃত আহমদ আলীর ছেলে বলে জানা গেছে। তবে হত্যার কারণ জানা যায়নি। শুক্রবার খবর পেয়ে পুলিশ বেলা ১০টার দিকে মরদেহ উদ্ধার করেছে। আটকেরা হলেন একই গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগম।
স্থানীয়রা জানান, স্কুল শিক্ষক রশীদ বৃহস্পতিবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি ইউক্যালিপটাস গাছের বাগানে রশীদের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ওয়াহেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। স্কুল শিক্ষক রশীদকে শ্বাসরোধ করা হত্যা করা হয়েছে। তার পুরুষাঙ্গ অর্ধেকের বেশি কেটে ফেলা হয়েছে। চোখে-মুখে যথেষ্ট জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই সঠিক কারণ বলা যাবে।

দৈনিক কালের খবর /২০/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com