বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অস্ট্রেলিয়ায় নববর্ষ উদযাপন করলেন বাকী-শাকিলরা

অস্ট্রেলিয়ায় নববর্ষ উদযাপন করলেন বাকী-শাকিলরা

 

 

কালের খবর ডেস্ক :

কমনওয়েলথ গেমসে যোগ দিতে অস্ট্রেলিয়ায় আছেন বাংলাদেশ শ্যুটার দল।আছেন দুই শ্যুটার আবদুল্লা হেল বাকী ও শাকিল আহমেদও। এ দু’জন রূপা জিতে উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ। এর মধ্যে এসে গেছে বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের এই উৎসবে দেশে নেই বলে তো আর থেমে থাকবে না নূতনের আহবান। তাই বাংলাদেশের পুরো শ্যুটার দলই বছরের প্রথম দিন কমনওয়েলথ ভিলেজ থেকে চলে গেলেন ব্রিসবেনে। সেখানে বসবাসকারী বাঙালিদের সাথে নববর্ষের উদযাপনে মাতলেন সবাই।

বছরের প্রথম দিনে শ্যুটারদের পেয়ে আনন্দে মেতেছেন প্রবাসীরাও। সংবর্ধনা দিয়েছেন রূপা জয়ী দুই কৃতি শ্যুটার বাকী ও শাকিলকে। সকলে মিলে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বোধন করেছেন নতুন বাংলা বছরের। প্রায় ৩ ঘণ্টা ব্রিসবেনে ছিলেন শ্যুটাররা। খেয়েছেন পান্তা-ইলিশ। উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান।

১০ মিটার এয়ার রাইফেলে রূপা জিতেছেন বাকী। আর ৫০ মিটার পিস্তলে রূপা জিতেছেন শাকিল।
রোববার শেষ হচ্ছে কমনওয়েলথ গেমসের এবারকার আসর। ওইদিন বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সোমবার দেশে ফেরার কথা রয়েছে শ্যুটিং দলের।

দৈনিক কালের খবর / কে/এল /

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com