বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে প্রাইমারীতে হাইজিন প্যাক উদ্বোধন !! গার্লস স্কুলে বাল্য বিবাহকে রেড কার্ড প্রদর্শন

নবীনগরে প্রাইমারীতে হাইজিন প্যাক উদ্বোধন !! গার্লস স্কুলে বাল্য বিবাহকে রেড কার্ড প্রদর্শন

 

 

 

মোঃ কবির হোসেন, নবীনগর প্রতিনিধি   :

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার গোসাইপুর সরকারী প্রাইমারী স্কুলে বৃহস্পতিবার(১২/৪)সকালে ২৮১জন ছাত্র-ছাত্রীদের মাঝে হাইজিন প্যাক উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। হাইজিন প্যাকে অর্থ্যাৎ টিফিন বক্সে ছাত্র-ছাত্রীরা পরিস্কার পরিছন্ন থাকার জন্য একটি করে ব্রাশ,পেস্ট,নেইল কাটার,সেভলন ও সাবান দেয়া হয়।এই প্রকল্পের মাধ্যমে উপজেলার সকল প্রাইমারী স্কুলে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার,এসিল্যান্ড জেপি দেওয়ান, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন চৌধুরী প্রমূখ।পরে জেলা প্রশাসক মহোদয় নবীনগর এসিল্যান্ড অফিসে জনসাধারনের জন্য গোলঘর উদ্বোধন করেন।
এছাড়া তিনি ওই দিন দুপুরে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশে যোগদান করেন।সেখানে উপস্থিত এক হাজার ছাত্রী একযোগে বাল্য বিবাহ ও ইভটিজিং কে রেড কার্ড প্রদর্শন করেন।

দৈনিক কালের খবর /কে/এল

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com