বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে জেলা প্রশাসনের যৌথ সভা

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে জেলা প্রশাসনের যৌথ সভা

 

 

নড়াইল প্রতিনিধি,কালের খবর :

নড়াইল জেলার উন্নয়নে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সঙ্গে নড়াইল জেলা প্রশাসনের যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(১২ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।

সভায় সড়ক জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, জেলা পরিষদ, নড়াইল পৌরসভাসহ সরকারি ও স্থানীয় সরকারের নানা কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহাবুবুর রশীদ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, প্রবীণ চিকিৎসক প্রফেসর ডা. আব্দুল ওহাব, স্থপতি রাশেদুল হাসান ছবি, প্রবীণ আইনজীবী অ্যাড. সাঈফ হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আকরামুজ্জামান রন্টু, মো. আশরাফুজ্জামান ঝিন্টু, স্থপতি সেলিম আলতাফ বিপ্লব প্রমুখ।

সভায় চিত্রা নদীকে ঘিরে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা, জেলার ভবিষ্যত মাস্টার প্লান তৈরি এবং বাস্তবায়নে ভূমিকা রাখার তাগিদ দেন বক্তরা।

উল্লেখ্য, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, পরিবেশ উন্নয়ন, শিক্ষা পর্যটনসহ ১১টি বিষয় নিয়ে গত বছরের অক্টোবর থেকে কাজ করে চলেছে জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

দৈনিক কালের খবর  -/১২/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com