বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে গরু সহ হাঁস-মুরগীর খামার পুড়ে ছাই

নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে গরু সহ হাঁস-মুরগীর খামার পুড়ে ছাই

মোঃ কবির হোসেন, নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউপির ০৪-নং ওয়ার্ডের দীর্ঘসাইর গ্রামে হতদরিদ্র কৃষক ও খামারি মোঃ করম অালীর পুত্র মোঃ বাদল মিয়ার ঘরে গতকাল ৯ এপ্রিল রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ০১ টি ঘর ও ০২ টি গাভীন গরু, শতাধিক হাঁস মুরগী পুড়ে ছাই হয়ে গেছে।

ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মশার কয়েল হতে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানিয়েছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাদল মিয়া।
তিনি জানান বসত ঘরের দুই রুমে একটিতে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। অন্য রুমে দুইটি গাভী পালন করতো।বসত ঘরের সাথে ছিলো শতাধিক হাঁস-মুরগীর খামার।

সোমবার দুপুরে বাদল মিয়া স্ত্রীর বোন জামাই হঠাৎ মারা গেলে বাদল মিয়া তার এক মেয়েকে বাড়িতে রেখে চলে যান দসেখানে। রাতে বাদল মিয়ার মেয়ে গাভীগুলোকে মশার কয়েল ধরিয়ে ঘুমাতে গেলে আগুন লেগে কৃষক বাদল মিয়ার বসত ঘর সহ সহায়-সম্বল সব পুড়ে ছাই হয়ে যায়।

শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং তিনি ইউএনও এর  সাথে কথা বলে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

দৈনিক   কালের খবর /১১/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com