শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে : ইউএনও মাহমুদুর রহমান। কালের খবর সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ-সভাপতি, নূরুল আবছার-সেক্রেটারি। কালের খবর
সুফিয়া কামাল হলে ছাত্রলীগের হামলা, হল ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

সুফিয়া কামাল হলে ছাত্রলীগের হামলা, হল ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি,  কালের খবর    :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে কোটা সংস্কার আন্দোলনে যোগদানকারী ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে হল ছাত্রলীগের নেত্রীরা। এতে কমপক্ষে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে মোর্শেদা নামের এক ছাত্রীর পায়ের রগ কেটে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাত সাড়ে এগারোটার দিকে ছাত্রলীগের নেত্রীরা আন্দোলনকারীদের মারধোর করা শুরু করলে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয় এবং সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান এষাকে পাল্টা মারধোর করে। পরে তাকে হলের ২০৮ নম্বর রুমে আটকে রাখে শিক্ষার্থীরা। এরপর সুফিয়া কামাল হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭-৮শ শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের স্লোগান দিতে শোনা গেছে, ‘আমার বোনের গায়ে হাত কেন? প্রশাসন জবাব চাই।’
আহত অপর শিক্ষার্থীদের মধ্যে রয়েছে শারমিন সুলতানা কনা, তথ্য বিজ্ঞান বিভাগের বিমু ও ভূতত্ত্ব বিভাগের রিতু।
পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানি ও শিক্ষক সমিতির সভাপতি হলের ভেতর যান। বের হয়ে এসে তিনি বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হল কর্তৃপক্ষ ছাত্রলীগ নেত্রী ইশরাত জাহান এষাকে বহিষ্কার করেছে বলে তিনি জানান। এসময় উপস্থিত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। দ্রুত গাড়িতে করে স্থান ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের তরফে জানানো হয়, এশাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষর এক বিজ্ঞপ্তিতে এশাকে বহিষ্কার করা হয়।

দৈনিক কালের খবর  -/১১/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com