বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাসস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এছাড়াও তিনি জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছেন।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া বাণীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আগামীকাল ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা : সবার জন্য সর্বত্র।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের দায়িত্ববোধ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা এবং এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার গত নয় বছরে চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন, পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগ, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, নার্সিং সেবার উন্নয়ন, স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, আইন ও নীতিমালা প্রণয়নসহ স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। যার ফলে দেশের আপামর জনগণের প্রয়োজনীয় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন।’ তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে নিরসলভাবে কাজ করে যাচ্ছে।’

কালের খবর /৬/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com