বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করবে দুদক

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করবে দুদক

 

কালের খবর প্রতিবেদক :

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক সরকারের কোটি কোটি টাকা ক্ষতিসাধন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে মামলা দায়েরের অনুমতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দুদকের বৈঠকে মামলার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।
দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, কে এম হুমায়ুন কবির ১১ মে ২০১৫ তারিখে IWM-এর সাথে সম্পাদিত চুক্তির আলোকে জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৬ পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে ৪ জন গার্ড/পিয়ন নিয়োগের জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা হিসেবে ৭ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন। কিন্তু কোনো গার্ড বা পিয়ন নিয়োগ না করে ওই টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
তাই অনুসন্ধানী কর্মকর্তার সুপারিশ অনুযায়ী কমিশন থেকে দণ্ডবিধি ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা রুজুর অনুমতি প্রদান করা হয়।

কালের খবর  -/৬/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com