বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পুদিনা পাতা মাছি তাড়াতে দারুণ কার্যকর

পুদিনা পাতা মাছি তাড়াতে দারুণ কার্যকর

 

কালের খবর ডেস্ক :

 সব মৌসুমেই মাছি সক্রিয় থাকে। এ নিয়ে যন্ত্রণায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মাছি নিয়ে সব থেকে ভয়ের বিষয়, এটি প্রচুর রোগ-জীবাণু বহন করে। তাই বড় এবং ছোট সবার শারীরিক সুস্থতার জন্য মাছি একটি ঝুঁকির নাম।

খাবারের ঘরে এবং বিশেষ করে রান্নাঘরে মাছির উপদ্রব বেশি থাকে। অন্য কোনো ঘর থেকে মাছি তাড়ানো যতটা সহজ, রান্নঘর থেকে সরানো ততটাই কঠিন। একবার তাড়ালে আবার আসে। আসুন জেনে নিই ঘরোয়া উপায়ে খুব সহজে মাছি তাড়ানোর একটি কৌশল;

পুদিনা

পুদিনা মধ্যযুগ থেকেই খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়ে আসছে। মানুষ এটিকে ঘরের আবহাওয়া তাজা ও সুগন্ধময় করতে ব্যবহার করতো। অষ্টাদশ শতক থেকে এটি ঔষধি গাছ হিসেবে পরিচিতি লাভ করে। তাছাড়া এটি মশা, মাছি এবং পিঁপড়াকে তাড়াতে সক্ষম। এই উদ্ভিদকে অবিষাক্ত পতঙ্গ প্রতিরোধক বলা হয়। পুদিনা পাতার হাজারও গুণ আছে। মাছি তাড়াতেও এর জুড়ি মেলা ভার।

বাগানে পুদিনা পাতার গাছ লাগান, দেখবেন মাছি নেই। ঘরের টবে পুদিনা পাতার গাছ লাগান এবং সেটি খাবার ঘরে রাখুন। দেখবেন মাছি আপনার বাসায় আসছে না।

এছাড়া একটা টবে পুদিনা পাতা না রেখে কয়েকটি ছোট ছোট টবে লাগান এবং টবগুলো ঘরের বিভিন্ন জায়গায়, যেমন রান্না ঘর, খাবার ঘর, বারান্দায় রাখুন। তাহলে অনেক বেশি কাজে দেবে। মাছির সঙ্গে সঙ্গে মশা বা অন্য পতঙ্গও ঘরে ঢুকবে না।

এছাড়া আপনার পোষা কুকুর, বিড়ালকে বাসার বাইরে রাখা মশা, মাছির উপদ্রব থেকে বাঁচাতে পুদিনা পাতা চূর্ণ করে তেল সংগ্রহ করে প্রাণীর শরীরে লাগিয়ে দিলেই কাজ দেবে ম্যাজিকের মত।

কালের খবর  /৬/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com