বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খালেদা জিয়া অসুস্থ, জামিন ২২ মে পর্যন্ত

খালেদা জিয়া অসুস্থ, জামিন ২২ মে পর্যন্ত

কালের খবর প্রতিবেদন  :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। অসুস্থতাকে বিবেচনায় নিয়ে ২২ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বাড়িয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। মামলায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আদালতে কারা কর্তৃপক্ষ থেকে পাঠানো কাস্টডিতে বলা হয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তিনি আর্থ্রাইটিস রোগে ভুগছেন। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
এর আগে, গত ২৮ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিনও অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। পরে বিচারক ৫ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেন। মোশাররফ হোসেন কাজল বলেন, শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া।

এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। দুদকের এই আইনজীবী আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে তিনি ওই মেডিক্যাল বোর্ডের পরামর্শে ওষুধ সেবন করছেন না। তাকে ব্যক্তিগত চিকিৎসক দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও আসামি।

কালের খবর -/৫/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com