বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চলে গেলেন বৈমানিক আবিদের স্ত্রী আফসানাও

চলে গেলেন বৈমানিক আবিদের স্ত্রী আফসানাও

 

 

কালের খবর ডেস্ক :
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বৈমানিক আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে তার অবস্থা দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছিল। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ছয় দিন ধরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম আফসানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

গত ১২ মার্চ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় আরোহী ৭১ জনের মধ্যে ৫১ জন নিহত হয়। নিহতদের মধ্যে বৈমানিক আবিদও রয়েছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী আফসানা অসুস্থ হয়ে পড়েন।

কালের খবর -/২৩/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com