বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরের শ্যামগ্রামে সাংসদের অার্থিক সহায়তায় নির্মীত মসজিদের শুভ উদ্ভোধন

নবীনগরের শ্যামগ্রামে সাংসদের অার্থিক সহায়তায় নির্মীত মসজিদের শুভ উদ্ভোধন

 

মোঃ কবির হোসেন, নবীনগর, কালের খবর :

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম পশ্চিম পাড়ায় নব নির্মীত মসজিদের উদ্ভোদন হলো অাজ।নবীনগরের সংসদ সদস্য জনাব ফয়জুর রহমান বাদল সাহেবের অার্থিক অনুদান সহায়তায় শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য অালমগীর হুসেন অালম মেম্বারের প্রচেষ্টায় ও অনুদানে সদ্য নির্মীত হয় মসজিদটি।এলাকার সচ্ছল মুসলিমগন ও মসজিদ নির্মানে অর্থিক সহায়তা করেন।
অাজ বাদ জুম্মার নামাজের মধ্য দিয়ে অাশে-পাসের শতাধিক মুসুল্লির নামাজ ও দোয়ায় মধ্য দিয়ে উদ্ভোদন হয় মসজিদের।
এ সময় উদ্ভোদনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-শ্যামগ্রাম ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দীন ধনু মেম্বার,শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রুস্তম অাহাম্মেদ, ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর অালম প্রমূখ।

মসজিদ নির্মানের উদ্যোক্তা অালমগীর হুসেন অালম মেম্বার বলেন-অামার প্রয়াত পিতা অহিদ মিয়ার স্বরণে এলাকায় একটি মসজিদ নির্মানের স্বপ্ন ছিলো অামার। পরিবারের সদস্যদের অার্থিক সহায়তা, মাননীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সাহেবের অনুদান ও এলাকাবাসীর সম্মিলিত অনুদানে মসজিদের উদ্ভোদন করতে পেরে অামি পরম করুনাময় অাল্লাহর দরবারে শুকরিয়া অাদায় করছি।
কেয়ামত পর্যন্ত অাল্লাহর ঘর এই মসজিদে এলাকার মুসুল্লিগন নামাজ অাদায় করতে পারবে।ক্রমান্বয়ে মসজিদের অবকাঠামোগত অারো উন্নতি কল্পে অামি সর্বাত্বক প্রচেষ্টা করবো।

কালের খবর -/১৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com