বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সরাইলে ইয়াবাসহ যুবক আটক

সরাইলে ইয়াবাসহ যুবক আটক

কালের খবর প্রতিবেদক :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে ২৯৪ পিস ইয়াবাসহ সাধন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটক সাধন জেলার বিজয়নগর উপজেলার চাওরখলা এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ ও এএসপি জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল রাতে বৈশামুড়া এলাকার রাজামারিয়া কান্দি ও সুবর্ণ ব্রিক ফিল্ডের মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে সাধনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় মামলা করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com