বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন ফরহাদ হোসেন সংগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন ফরহাদ হোসেন সংগ্রাম

কালের খবর প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম। ৭৪টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

নৌকা প্রতীকে ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৮২ হাজার ২৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী রেজওয়ান আহমেদ পেয়েছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট। যদিও কেন্দ্র দখল, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া ও পুলিশের বিরুদ্ধে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নাসিরনগর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন তিনি।

নির্বাচনে আরেক প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আশরাফুল হক (মিনার) প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৮৭ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান সাংবাদিকদের এ ফালাফলের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে ৭৪টি ভোটকেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুলিশ নিজেরাই নৌকা প্রতীকে সিল মেরেছেন বলে অভিযোগ করেন জাপার প্রার্থী রেজওয়ান আহমেদ।

তার এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম সাংবাদিকদের বলেন, তিনি প্রথম থেকে কি বলছেন কি করছেন সেটা বুঝতে পারছেন না। তার মতো একজন জ্যেষ্ঠ রাজনীতিকের কাছে আমি এটা আশা করিনি। তিনি আজকে ভারসাম্যহীনতার পরিচয় দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ছায়েদুল হক মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ১৪ হাজার নয়জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার এক লাখ ৩৫ হাজার ৯৯ জন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com