বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক নির্যাতন : ডিবির এসআইসহ ৮ পুলিশ ক্লোজড

সাংবাদিক নির্যাতন : ডিবির এসআইসহ ৮ পুলিশ ক্লোজড

কালের খবর প্রতিবেদক : বরিশালে কর্মরত ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপারসন সুমন হাসানকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারসহ আট সদস্যকে ক্লোজ করা হয়েছে।

সেই সঙ্গে পুরো ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. শাখায়াত হোসেন।

আহত সুমনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুমনের বরাত দিয়ে ডিবিসি চ্যানেলের বরিশাল অফিস প্রধান অপূর্ব অপু জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বিউটি সিনেমা হলের সামনে থেকে জাহিদুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ।

ওই মাদক বিক্রেতা জিজ্ঞাসাবাদে সাংবাদিক সুমনের ভাই আরিফ হোসেন সিয়ামের নাম প্রকাশ করেন। এ বিষয়টি জানতে পেরে সুমন সেখানে গিয়ে ডিবি পুলিশের উপস্থিতিতে কেন তার ভাইয়ের নামটি বলা হচ্ছে জানতে চেয়েছেন জাহিদের কাছে।

এতে অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে সুমনকে ধরে ফেলা হয়। একপর্যায়ে তাকে সেখানে ফেলে এলোপাতাড়ি পেটানো হয়। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এই পুরো বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশ কমিশনারকে অবহিত করা হলে তিনি অভিযুক্ত ওই আট পুলিশ সদস্যকে তাৎক্ষণিক ক্লোজ করে লাইনে সংযুক্ত করেন।

মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্তদের পক্ষ থেকে বলা হচ্ছে, ডিবি পুলিশের কাছে আটক জাহিদের ওপর সুমন হামলা করেন। ওই সময় তারা সুমনকে থামাতে গেলে হাতাহাতির ঘটনা ঘটেছে মাত্র।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com