বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
লক্ষ্মীপুরে জেলেদের আনুষ্ঠানিক বিয়ে নৌকাতে বাসর

লক্ষ্মীপুরে জেলেদের আনুষ্ঠানিক বিয়ে নৌকাতে বাসর

 

 

 

 

লক্ষ্মীপুরে প্রতিনিধি, কালের খবর :
তারা জেলে। নৌকাতে তাদের জন্ম।
নৌকাতেই ঘর-বাড়ি। জীবন ধারার কিছুই যেন নৌকার বাইরে নয়। আনুষ্ঠানিকভাবে বিয়ের কোন রেওয়াজ নেই তাদের। দু’পক্ষের মতামতের ভিত্তিতে নৌকাতে অনানুষ্ঠানিক বিয়ে হয়।
এ প্রথম আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। বর আসবে। কাগজের ফুল দিয়ে সজ্জ্বিত করা হয়েছে জেলে পল্লীর আশ-পাশের নৌকাগুলো, খোলা আকাশের নীচে তৈরি করেছে তোরণ। জেলে পল্লীতে জাক ঝমক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় মোঃ নয়ন (২৩) ও আছমা বেগম (১৯)। বর নয়ন রায়পুর হাজী মারা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।

কনে আছমা একই এলাকার বাবুল সর্দারের মেয়ে। তারা বেশ কয়েক বছর যাবত কমলনগর উপজেলার মতির হাটে মেঘনা নদীতে নৌকা বসবাস করছেন। সোমবার রাতে নৌকাতে তাদের বাসর হয়েছে।
এর আগে রোববার দুপুরে বৌভাতের অনুষ্ঠান করা হয়। এতে স্থানীয় ও উভয় পক্ষের দুই শতাধিক মেহমান অংশ নেন। লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মেঘনা নদীর তীরে নিজেদের (জেলেদের) উদ্যোগে এ আয়োজন করা হয়। শনিবার (১০ মার্চ) সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠানও করেন তারা। এতে ডিজিটাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে নাচ-গান করা হয়। ব্যতিক্রম এ আয়োজন দেখতে আসেন গ্রামের তরুণ-তরুণী আর গৃহবধূরা। রাতভর আনন্দে মেতে উঠে জেলেরা।
এতে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ইউপি সদস্য মেহদী হাছান লিটন, মতিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম, ব্যবসায়ী সারু মিয়া, ব্যবসায়ী ফয়েজ, মালেক মিয়া, মোঃ খোকন ও ফারুক হোসেন।
মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় এমন আনুষ্ঠানিক বিয়ে জেলেদের জীবনে এ প্রথম।

কালের খবর  -/১৩/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com