মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
আমাদের সন্তানরা যেন খারাপটিতে না জড়ায় তার দিকে নজর রাখতে হবে

আমাদের সন্তানরা যেন খারাপটিতে না জড়ায় তার দিকে নজর রাখতে হবে

কালের খবর প্রতিবেদক : কারামহাপরির্শক ব্রিগেডিয়ার (আইজি প্রিজন) জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন ‘আমরা সবাই এক সাথে মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি’।

শনিবার দুপুরে পুরান ঢাকার বকশিবাজার আলীয়া মাদ্রাসা মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কারামহাপরির্শক বলেন, বর্তমানে মাদক নিয়ে আমরা অত্যন্ত শংকিত। সরকারও মাদককে প্রথম সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। তাই এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

আইজি প্রিজন বলেন, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমরা খুবই উদবিগ্ন ও শংকিত থাকি। এ জন্য আমাদের সন্তানদের বাইরে বের হতে দেই না। তাদের কে ঘরে আটকিয়ে রাখি। এতে আমাদের সন্তানদের মেধাবিকাশে সমস্যা হচ্ছে। আমাদের সন্তানরা ঘরে বসে তাই ইন্টারনেট চালিয়ে সময় কাটায়। ইন্টারনেটে ভাল জিনিস আছে, আবার খারাপ জিনিসওও আছে। যেহেতু এটি আমাদের নিয়ন্ত্রণে নাই। তাই আমাদের সন্তানরা যেন খারাপটিতে না জড়ায় তার দিকে নজর রাখতে হবে।

বাংলা বানান সম্পর্কে অনুষ্ঠানে আগত অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি বাংলা বানান নিয়ে খুবই সংকিত হই যখন সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন যায়গায় দেখি একটি বাক্যে অনেকগুলো বাংলা বানান ভুল থাকে। বানানের দিকে সবার নজর রাখতে হবে।
এ সময় তিনি অভিভাবকদের শুধু মাত্র জিপিএ -৫ এর পিছনে না ঘুরে সন্তানদের আসল শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য আহব্বান করেন।

অভিভাবকদের উদ্দেশ্যে আইজি প্রিজন বলেন, আপনারা এই গোল্ডেন পাওয়ার পথ থেকে ফিরে আসুন। ছেলে মেয়েদের সুশিক্ষিত করুন। জিপিএ, গোল্ডেন সব চেয়ে বড় নয়। বড় হল সন্তান মানুষের মতন মানুষ করা।

আইজি প্রিজনতিনি বলেন, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন তাদেরকে সামাজিক সুষ্ঠ আচার আচরণ শিখান। তাহলে আপনাদের ছেলে মেয়ে মানুষের মতন মানুষ হবে।
আইজি প্রিজন বলেন, যারা এখানে এসে খেলাধুলায় অংশগ্রহণ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com