বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
শেষ হলো চরমোনাই-এর ফাল্গুনের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল

শেষ হলো চরমোনাই-এর ফাল্গুনের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল

কালের খবর প্রতিবেদক : আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ মাহফিল। পীর সাহেব চরমোনাই এ মোনাজাত পরিচালনা করেন। গত বুধবার থেকে শুরু হয়েছে চরমোনাই-এর ফাল্গুনের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল।

শনিবার ফজরের নামাজের মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন। বয়ানে দুনিয়ার মোহ ত্যাগ করে পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতির নসিহত করে বলেন, এ দুনিয়া থাকার জায়গা নয়। তাই কোনো বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার মোহে পড়তে থাকতে পারে না।’

চরমোনাইয়ের পীর বলেন, দুনিয়া হলো আখেরাতের কামাইয়ের জায়গা। এখান থেকে পরকালের জীবনকে সাজাতে যারা চেষ্টা যত বেশি হবে, পেরকালে সে ততই সফলতা লাভ করবে।

চরমোনাইয়ের পীর বলেন, আপনারা বহু দূর থেকে অনেক কষ্ট স্বীকার করে এসেছেন; খেয়ে না খেয়ে চরমোনাইর এ ময়দানে অবস্থান করেছেন। আপনাদের আশা এবং কষ্ট তখনই সফলকাম হবে যখন আপনার দৈনন্দিন জীবনের আমলগুলো সুন্দরভাবে পালন হবে।

বয়ানে তিনি বলেন,’দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, তাই কোনো বুদ্ধিমান দুনিয়ার মোহে পড়তে পারে না। দুনিয়া হলো আখেরাত কামাইয়ের জায়গা। এখানে থেকে যে তার পরলৌকিক জীবনকে যতবেশি সুন্দর করার চিন্তায় ব্যপৃত থাকবে সে ততোটাই সফল’।

চরমোনাইয়ের পীর বলেন,’বহুদূর থেকে আপনারা শত কষ্ট করে এসেছেন এবং খেয়ে না খেয়ে তিনদিন এ ময়দানে থেকেছেন। আপনার এ কষ্ট তখনই সফল হবে যখন আপনি এ তিনদিনে করা আমলগুলো ও শ্রবণ করা বয়ানগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারবেন’।

বয়ান শেষে তিনি অসংখ্য মুসলিম জনতাকে নিয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন।

মোনাজাতের সময় কীর্তনখোলার নদীর তীর আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। রোনাজারিতে ভারী হয়ে ওঠে মাহফিলের ময়দান।

অবশেষে তিনি মুনাজাতের মাধ্যমে ৩ দিনব্যাপী ফাল্গুনের এ বার্ষিক মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com