বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
শর্তসাপেক্ষে আত্মসমর্পণ করতে চান ডন দাউদ ইব্রাহিম

শর্তসাপেক্ষে আত্মসমর্পণ করতে চান ডন দাউদ ইব্রাহিম

কালের খবর ডেস্ক : ভারতের আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম শর্তসাপেক্ষে আত্মসমর্পণ করতে চান বলে দাবি করেছেন তার আইনজীবী শ্যাম কেসওয়ানি। কিন্তু আইনজীবীর এই দাবিকে সরকারি উকিল উজ্জ্বল নিকম দাউসের পুরানো স্টাইল বলে খারিজ করে দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, কিছুদিন আগেই বিশিষ্ট আইনজীবী রাম জেটমালানিও দাবি করেছিলেন যে, দাউদ তাকে ভারতে এসে আত্মসমর্পণের কথা বলেছেন। কিন্তু দেশের নেতৃবৃন্দ এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি।

প্রসঙ্গত, গত ২৫ বছর ধরে পলাতক দাউদ প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে দাবি করে আসছে ভারত।

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ১৩ জায়গায় সিরিজ বিস্ফোরণ হামলায় ৩৫০ জনের মৃত্যু হয়। এই হামলার পিছনে দাউদের হাত ছিল বলে ধারণা করা হয়।

থানে আদালতের বাইরে মঙ্গলবার কেসওয়ানি জানিয়েছেন, আত্মসমর্পণের ব্যাপারে দাউদ যে শর্তগুলি রেখেছে তার মধ্যে একটি হল তাকে মুম্বাইয়ের উচ্চ নিরাপত্তা বেষ্টিত আর্থার রোড জেলে রাখতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com