বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার

অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

কিশোরগঞ্জ কালেক্টরেট ভূমি অধিগ্রহণের আত্মসাতকৃত পাঁচ কোটি টাকার মধ্যে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল। টাকা আত্মসাতের ঘটনায় গ্রেপ্তারকৃত ট্রেজারির জুনিয়র অডিটর মো. সৈয়দুজ্জামানের বাসা থেকে ৯২ লাখ টাকা উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর গ্রামে তার বাড়িতে এই অভিযান পরিচালনা করে দুদক। দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত ১টার দিকে শহরের হারুয়া-কাতিয়ারচর এলাকার সৈয়দুজ্জামানের বাসা থেকে এ টাকা উদ্ধার করা হয়। আসামি সৈয়দুজ্জামান আত্মসাৎকৃত টাকার একটি অংশ পেয়েছিলেন। বিষয়টি তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় তিনি স্বীকার করেন ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার ভিত্তিতে রাতে সৈয়দুজ্জামানের বাসায় অভিযান চালিয়ে আত্মসাৎকৃত ওই টাকা উদ্ধার করা হয়। এ সময় বাড়ির টিনের চালার মাচা থেকে প্যাকেট করা অবস্থায় টাকাগুলো পাওয়া যায়। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

উল্লেখ্য, কালেক্টরেটে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে গত ১৭ জানুয়ারি পিরোজপুর জেলা সদর থেকে গ্রেফতার করে দুদকের একটি দল।

পরে গত ২৯ জানুয়ারি সেতাফুল ইসলামকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। পরে এর সাথে জড়িত সন্দেহে জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর সৈয়দুজ্জামান ও পিয়ন দুলাল মিয়াকে গ্রেফতার করে।

কালের খবর -/৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com