শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
নবীনগরে বন্দুক যুদ্ধে কুখ্যাত ডাকাত জাবেদ নিহত : পরিবারের দাবী ডেকে নিয়ে হত্যা।

নবীনগরে বন্দুক যুদ্ধে কুখ্যাত ডাকাত জাবেদ নিহত : পরিবারের দাবী ডেকে নিয়ে হত্যা।

 

 

 

মোঃ কবির হোসেন, নবীনগর ,কালের খবর :

ডাকাতি, হত্যা ও অস্ত্র মামলাসহ সর্বমোট ০৯ টি মামলার আসামী জাবেদ মিয়া (৪০)।ব্রাহ্মণবাড়ীয়া জেলার কাইতলা ইউনিয়নের-মৃত ইদন মিয়া’র পুত্র।

নবীনগর থানার মামলা নং-২৪, তারিখ-২২/০১/১৮ইং, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর সন্দিগ্ধ আসামী ছিলো জাবেদ।

পুলিশের ভাষ্যমতেঃ-মামলার তদন্তকারী অফিসার এসআই/ ইহসানুল হাসান ০৪/০৩/১৮ ইং তারিখ কাইতলা হাসান শাহ মাজারের পুকুর পাড় হতে আসামী জাবেদকে গ্রেফতার করে শিবপুর পুলিশ।
অাটকের পর শিবপুর পুলিশ ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামী জাবেদ স্বীকার করে যে, কাইতলা ইউপিস্থ হাওড়ভাঙ্গা ব্রীজের নীচে ডাকাতিতে ব্যবহৃত তার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-সস্ত্র মজুদ আছে।
তার স্বীকারোক্তিমতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাজু আহম্মেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স আসামী জাবেদকে সহ গত রাত্র ০১:৩০ ঘটিকার সময় অস্ত্র উদ্ধারের নিমিত্তে হাওড়ভাঙ্গা ব্রীজের উদ্দেশ্যে রওয়ানা করেন। কাইতলা দক্ষিণ ইউপিস্থ মহেষ রোড হাওড়ভাঙ্গা ব্রীজের ৪০/৫০ গজ দক্ষিণে রাস্তার পূর্ব পার্শ্বে পৌঁছে আসামীকে নিয়ে পায়ে হেঁটে ব্রীজের নিচের দিকে রওয়ানা দেওয়ার সাথে সাথে হঠাৎ ডাকাত জাবেদ গ্রুপের ওৎপেতে থাকা সহযোগী ডাকাত দল জাবেদকে পুলিশের নিকট হইতে ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে পুলিশ টহল দলকে লক্ষ্য করিয়া এলোপাতাড়ি গুলি ছোঁড়ে।

ডাকাত দলের গুলিতে আসামী জাবেদ বুকে হয় গুলিবিদ্ধ।
তৎসময়ে অভিযান দলের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে ও নির্দেশে নিজের জান মাল ও সরকারী অস্ত্র গুলি রক্ষার্থে পুলিশ সর্বমোট ২৮ রাউন্ড গুলি ছোড়ে। ডাকাত দলের সাথে পুলিশের অনুমান-১০/১২ মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে দুষ্কৃতিকারী ডাকাত দল দিক বেদিক ছুটাছুটি করিয়া পালাইয়া যাওয়ার সময় পুলিশ দল তাদেরকে গ্রেফতারের চেষ্টাকালে ০৫ জন পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল হইতে পলাতক আসামীদের ফেলিয়া যাওয়া একটি দেশীয় তৈরী পাইপ গান, ০৬ রাউন্ড তাজা কার্তুজ, ০৪ রাউন্ড কার্তুজের খোসা এবং ০৪ টি রাম দা উদ্ধার করা হয়।

গুরুতর আহাত ডাকাত জাবেদ মিয়াকে পুলিশ স্কটের মাধ্যমে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসিলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে ভোর ০৫:০০ ঘটিকার সময় মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত জাবেদের পরিবারের দাবী হাসান শাহ্ মাজারের ওরস হতে ডেকে নিয়ে জাবেদ কে হত্যা করেছে পুলিশ।

কালের খবর -/৫/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com