শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যবস্থা নেবে ডিইউজে

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যবস্থা নেবে ডিইউজে

এম আই ফারুক আহমেদ  : অবিলম্বে ছবিসহ ভোটার তালিকা তৈরি এবং সংগঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোভন মন্তব্যকারী ও গত বুধবার নির্বাচনী ফলাফল ঘোষণার সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও যৌথ সভায় উপস্থিত সদস্যদের দাবির মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার দায়িত্ব হস্তান্তর পর্বে সভাপতিত্ব করেন ডিইউজের সদ্য বিদায়ী সভাপতি শাবান মাহমুদ।
যৌথ সভায় সভাপতিত্ব করেন ডিইউজের নবনির্বাচিত সভাপতি আবু জাফর সূর্য। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক। সঞ্চালনা করেন সদ্য বিদায়ী ও নর্বনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
সভায় উপস্থিত সহ-সভাপতি খন্দকার মোজ্জাম্মেল হক, যুগ্ম সম্পাদক আকতার হোসেন এবং দফতর সম্পাদক আমীর মুহাম্মদ জুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনবিরোধী অশোভন মন্তব্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

নির্বাহী পরিষদের উপস্থিত সদস্যরা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করলে সেটি গৃহীত হয়। সদ্য বিদায়ী সভাপতি শাবান মাহমুদসহ নির্বাহী পরিষদের উপস্থিত অপরাপর সদস্যরা ছবিসহ ভোটার তালিকা তৈরির অনুরোধ জানালে সর্বসম্মতভাবে সেটি গৃহীত হয়।
সভায়  উপস্থিত ছিলেন নবনির্বাচিত জনকল্যাণ সম্পাদক ফারহানা মিলি, নির্বাহী পরিষদ সদস্য হালিমা আক্তার লাবণ্য, গোলাম মুজতবা ধ্রুব, সাকিলা পারভিন। সদ্য বিদায়ী নির্বাহী পরিষদ সদস্য মর্তুজা হায়দার লিটন, এমরান আমিন, ইউনিট চিফ খোরশেদ আলম, হেমায়েত হোসেন প্রমুখ।

কালের খবর  -৪/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com