শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে : ইউএনও মাহমুদুর রহমান। কালের খবর সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা : মো: কেফায়েত উল্লাহ-সভাপতি, নূরুল আবছার-সেক্রেটারি। কালের খবর
সোনারগাঁয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 

 

 

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

সোনারগাঁয়ে খোরশেদ আলম নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় বাধা দিতে গিয়ে আহত হয়েছে আরো ৪জন। আহতদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক আমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাফর আলীর ছেলে সুলতান আহম্মেদের সাথে ফজর আলীর ছেলে বিসমিল্লাহ ডেকোরেটরের মালিক খোরশেদ আলমের সঙ্গে দীর্ঘ ২০ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিরোধকৃত জমির পাশে খোরশেদ আলমকে একা পেয়ে সুলতান আহম্মেদের নেতৃত্বে তার ছেলে সিফাত, ফাহাদ ও ৫-৭জনের ভাড়াটে সন্ত্রাসীরা চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে আহত করে। এ সময় তার আত্মীয় স্বজনরা এগিয়ে এলে সোহাগ, সজিব, নুরুল ইসলাম ও সিরাজুলকেও কুপিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করে। আহতরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের চাচাতো ভাই সোহাগ বলেন, ‘সুলতান মিয়া বিভিন্ন সময় দলিল জাল করে আমাদের জমি-জমা ও বাড়িঘর দখলে নেওয়ার চেষ্টা করে আসছিল। তারা একটি জমি জোর করে দখলও নেয়। বৃহস্পতিবার দুপুরে খোরশেদ আলম বাজার থেকে বাড়িতে ফেরার পথে জমির পাশের একটি বাগানে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে কোপাতে থাকে। তার ডাক চিৎকারে এগিয়ে গেলে আমাদেরকেও কুপিয়ে আহত করা হয়।’
নিহতের চাচা নুরুল ইসলাম জানান, সুলতান, তার দুই ছেলে ও ভাড়াটে সন্ত্রাসীরা জমি সংক্রান্ত বিরোধে আমার ভাতিজাকে কুপিয়ে হত্যা করে। এর আগেও বিরোধে সুলতান কক্সবাজারের একটি অস্ত্র মামলায় আমাদের নামের ভুয়া ওয়ারেন্ট বের করে হাজত বাস করায়। আমি আমার ভাতিজার হত্যাকাণ্ডের বিচার দাবী করছি।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, জমি সংক্রান্ত বিরোধে এ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালের খবর  -/১/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com