বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের শোক। কালের খবর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের শোক। কালের খবর

মোঃ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কালের খবর : 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্হ খাগড়াছড়ি জেলা জাতীয়তা বাদী ফোরাম

শোক বার্তায় ঢাকাস্থ্য খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ রবিউল ইসলাম বলেন,আর্থ-সামজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন নিরলসভাবে কাজ করে গিয়েছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় রবিউল ইসলাম এ কথা জানায়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, মোঃ জসিম উদ্দিন,মোঃ মুসা,সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি বাদশা।
সভাপতি জানায়, মঙ্গলবার ভোর ৬ ঘটিকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া, দেশের অন্যতম প্রবীণ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পাশপাশি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে নিযুক্ত ছিলেন। বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেন,সেই সঙ্গে সাধারণ মানুষের আর্থ-সামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গিয়েছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

পরম করুণময়ের নিকট তার রুহের মাগফেরাত কামনা ও জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে আসীনের প্রার্থনা করছে ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com