বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ক্ষমতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কালের খবর

ক্ষমতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে বিএনপির অঙ্গীকার।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ডেমরার হাজী নগরে একটি রেস্তরাঁয় ডেমরা থানা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এসএম সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আনিসুজ্জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক আলহাজ নবীউল্লাহ নবী।

এসময় ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না। বেগম খালেদা জিয়া ক্ষমতার লোভ করলে আগেই বিদেশি প্রভুদের ম্যানেজ করে অথবা দেশের কোনো দলের সঙ্গে আলোচনা করে ক্ষমতায় থাকতে পারতো। বিএনপি সব সময় একটি জনমুখী দল। দীর্ঘ সতেরো বছর দেশের সাধারণ মানুষ তাদের নিজের ভোট দিতে না পেরে হতাশ হয়েছেন।

এই মুহূর্তে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে খুব দ্রুত একটি স্বচ্ছ নির্বাচনের বিকল্প কিছু নেই। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে।
এ সময়ে বিশেষ অতিথি নবী উল্লাহ নবী বলেন, দেশের কোনো কর্মকাণ্ডে এ সরকারের নিয়ন্ত্রণ নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু কেউ আইন-শৃঙ্খলার চরম অবনতির কারণে সাধারণ মানুষ আজ শঙ্কিত।

ঢাকা-৫ তথা দেশের সাধারণ মানুষ মনে করেন একটি সুস্থ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের সব পরিস্থিতি পরিবর্তন করতে পারে। একটি নির্বাচিত সরকার হবে জনগণের সরকার যে সরকার দেশের জনগণের মনের ভাষা বুঝবেন।
এসময় উপস্থিত ছিলেন ৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: নুর হোসেন নুরু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ, বিএনপি নেতা মো: হাবিবুর রহমান হাবিব ও মো: আব্দুর রহমান, ৬৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, নজরুল ইসলাম সকাল, হাফিজ চেয়ারম্যান, আলমগীর মিয়া, যুবদল নেতা মো: হাবিবুর রহমানসহ বিএনপির থানা, ওয়ার্ড ও ইউনিটের সব সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com