শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর

ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর

 

কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণকে পরিকল্পিত সাইবার হামলা বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার রাত ৮ টার তার নিজ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম। দীর্ঘদিন ধরে তিনি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেশ-বিদেশের মানুষের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা ও নৈতিকতার বার্তা তুলে ধরছেন। তবে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার অফিসিয়াল পেজের বিরুদ্ধে নিয়মিত ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর থেকে তার ভেরিফাইড ফেসবুক পেজটি ডিজেবল হয়ে যায়।
তিনি দাবি করেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত সাইবার হামলা বলেই মনে হচ্ছে। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষের একটি দল ও তাদের নেতা-কর্মীরা এ ধরনের ন্যাক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, অফলাইনের পাশাপাশি অনলাইনে তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলায় প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ঠেকাতেই ডিজিটাল প্ল্যাটফর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে।
মুফতি আমির হামজা বলেন, এ ধরনের সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা তাদের দমাতে পারবে না। জনগণের ভালোবাসা ও সমর্থনই তাদের প্রধান শক্তি বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণসহ আপিল করা হয়েছে এবং পেজটি পুনরুদ্ধারে তাদের টেকনিক্যাল টিম কাজ করছে। পাশাপাশি যারা এই ডিজিটাল অপরাধের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়েরসহ দেশের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে।
একই সঙ্গে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শেষে সাংবাদিকদের উদ্দেশে মুফতি আমির হামজা বলেন, প্রযুক্তিকে সত্য প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত, কাউকে দমন করার জন্য নয়। এ ধরনের ডিজিটাল হয়রানির বিষয়টি জাতির সামনে তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com