বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। কালের খবর

চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। কালের খবর

 

মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সীতাকুণ্ড পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুন রেজা চৌধুরীর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল।সাড়ে তিনটায় পৌরসভার সোবহানবাগ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন অলি-গলি ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় সোবহানবাগে এসে শেষ হয়।

এতে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এসময় নেতাকর্মীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন নানা স্লোগান দেন।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুন রেজা চৌধুরী বলেন, দেশে চলমান ষড়যন্ত্র রুখে দিতে আমরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। যেকোন মুহুর্তে আমরা প্রস্তুুত আছি। নেতৃবৃন্দ আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবেন আমরা সেভাবেই কাজ করে যাব। তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী হাসিনা তার দেশি-বিদেশি দোসরদের নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে কোন লাভ হবেনা। আমরা সকল ধর্মের ও মতের মানুষ ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে বসবাস করব। এই বাংলাদেশ আমাদের। দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না। যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ হবে। স্বেরাচারের কোন ঠাঁই বাংলার মাটিতে হবে না। বিক্ষোভ মিছিল শেষে মামুন রেজা চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ৩ নম্বর ওয়ার্ডে চারটি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মেলনে যোগ দেয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com