শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল। কালের খবর

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল। কালের খবর

 

কালের খবর ডেস্ক : 

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ডেমরার ষ্টাফ কোয়ার্টার মিছিল হয়। ডেমরা থানা বিএনপি নেতা এস এম রেজা চৌধুরী সেলিম ও মোঃ আনিসুজ্জামান বলেন বিগত ১৭ বছর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মী দ্বারা জুলুম, হত্যা, নির্যাতন,ধর্ষন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন কতৃক গুলি করে ছাত্র জনতা হত্যা করার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই হত্যার বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্হা এই অন্তর্বতীনকালীন সরকারকে নিশ্চিত করতে হবে।

ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর সার্বিক তত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ হতে ডেমরার ষ্টাফ কোয়ার্টার হতে গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবীতে এই মিছিল বের করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মোঃ মনির হোসেন খান, মোঃ আওলাদ হোসেন, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃদুলাল ভুইঁয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানার যুবনেতা ডাঃ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মোঃ রাসেল খান রাকিব, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ রানা,ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক মহারাজ মোঃ সাগর, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক, শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম, কৃষক দলের আহবায়ক মোঃ শ্যামল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com