বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যাত্রাবাড়িতে বিএনপির কর্মী সভায় নবীউল্লাহ নবী। কালের খবর

যাত্রাবাড়িতে বিএনপির কর্মী সভায় নবীউল্লাহ নবী। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর : 

রাজধানীর যাত্রাবাড়িতে ৪৯নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকালে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর দক্ষিন এর যাত্রাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন। 

জানা যায়, যাত্রাবাড়ী থানা ৪৯ নাম্বার ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিন এর সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আলহাজ নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যাত্রাবাড়ী থানা বিএনপি’র সাধারন সম্পাদক, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ বাদল সরদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য, জামশেদুল আলম শ্যামল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব, মীর হাসান কামাল তাপস। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজসেবক বিএনপি নেতা ফেরদৌস হোসেন রনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক মোসলেউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ৪৯ নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব, মো: সাইফুল ইসলাম বাদল। আরো উপস্থিত ছিলেন, ডেমরা থানা বিএনপি’র সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামানসহ যাত্রাবাড়ী থানা বিএনপি’ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com