বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রায়পুরায় চাঁদা না পেয়ে অর্তকিত হামলা ঘরবাড়ি ভাঙচুর লুটপাট অবৈধ অস্ত্রের গুলিতে ১জন আহত। কালের খবর

রায়পুরায় চাঁদা না পেয়ে অর্তকিত হামলা ঘরবাড়ি ভাঙচুর লুটপাট অবৈধ অস্ত্রের গুলিতে ১জন আহত। কালের খবর

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :
নরসিংদীর রায়পুরা উপজেলার দূর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের বর্তমান ইউপি সদস্য শাহজালাল তার পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটকে কেন্দ্র করে পরিবারের উপর সাবেক ইউপি সদস্য জামাল মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী গংরা চাঁদা দাবি ও অর্তকিত হামলায় অবৈধ অস্ত্রের গুলিবিদ্ধ একজন গুরুতর আহতসহ ঘরবাড়ি ভাঙচুরসহ লুটপাটের একটি লিখিত অভিযোগ থানায় দাখিল করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে,চরমধুয়া ইউপি সদস্য ভুক্তভোগী শাহজালাল তার পৈত্রিক সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণে উদ্দেশ্যে মাটি ভরাট করে।সন্ত্রাসী সাবেক জামাল মিয়া গংরা চাঁদা দাবি ও অর্তকিত হামলায় অবৈধ অস্ত্রের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার আরেক চাচার ওয়ার্কশপ দোকানেও হামলা চালায়।

ভুক্তভোগী শাহজালাল ইউপি সদস্য জানান,বিগত ১৭ অক্টোবর আমার পৈত্রিক সম্পত্তিতে মাটি ভরাটে বাধা সৃষ্টি করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।তাছাড়া ২২ অক্টোবর রাতে ১ টায় আমার বসতবাড়িতে ঢুকে আমাকে হত্যার উদ্দেশ্যে অর্তকিত হামলায় অবৈধ অস্ত্রের গুলিবিদ্ধ আমার চাচাতু ভাই ইকবালকে গুরুতর আহত করে।আমার ঘরবাড়ি ভাঙচুর করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ অলংকার নিয়ে যায়।
এছাড়া আরও জানান,দিন-রাত বিভিন্ন সময়ে দেলোয়ার সহ আরও সন্ত্রাসীরা মুঠোফোন ভুক্তভোগী শাহজালাল ইউপি সদস্যকে মেরে ফেলার হুমকি দিতে থাকে এবং অবৈধ অস্ত্র ও ককটেল বিস্ফোরণে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মোঃশফিকুল ইসলাম জানান,চরমধুয়া ইউনিয়নের বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের মধ্যে আপোষ মীমাংসার জন্য সর্বোচ্চ আইনি প্রচেষ্টা চালাচ্ছি।
নাম প্রকাশ অনিচ্ছুক এলাকাবাসী জানান,আমাদের এই শান্তিপূর্ণ গ্রামটি বর্তমান ও সাবেক ইউপি সদস্যদের এই প্রতিহিংসার কারণে অর্তকিত হামলা ও ককটেল বিস্ফোরণে গ্রামের আমাদের সাধারণ জনগণরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।

এজাহারভুক্ত আসামি সাবেক ইউপি সদস্য জামাল মিয়া ও দেলোয়ারসহ গংদেরকে মুঠোফোনে যোগাযোগ করলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com