শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
কোনো সন্ত্রাস-চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই : ডেমরার বিএনপি নেতা এস এম রেজা চৌধুরী সেলিম। কালের খবর

কোনো সন্ত্রাস-চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই : ডেমরার বিএনপি নেতা এস এম রেজা চৌধুরী সেলিম। কালের খবর

 

এম আই ফারুক আহমেদ, কালের খবর : 

রাজধানীর ডেমরায় সন্ত্রাসী, চাঁদাবাজ, নৈরাজ্য, মাদক ও দখলদারদের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পালন করেছেন ৬৬ নং ওয়ার্ড  জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ও  বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতারা। শুক্রবার ৬৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ও ঢাকা-৫ আসনের জনতার এমপি আলহাজ্ব নবী উল্লাহ নবীর নির্দেশে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি’র প্রস্তাবিত সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান জামান। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল রানা, ডেমরা থানা তাঁতী দলের আহবায়ক জুলহাস মিয়া। ৬৮ নং ওয়ার্ড শ্রমিক দল সভাপতি বিল্লাল মিয়া। ৬৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল তালুকদার। স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মিয়া, আলী আকবর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজা চৌধুরী সেলিম বলেন, ‘কোনো সন্ত্রাস চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে স্থান নেই। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারেক রহমান ও আমাদের ডেমরা এলাকার মাটি ও মানুষের নেতা নবীউল্লাহ নবীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com